আক্কেলপুরে ধান সংগ্রহ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ উপজেলা সদরের খাদ্যগুদামে ধান ক্রয়ের মাধ্যমে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস ছাত্তার মণ্ডল, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) ফারুক হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুস ছাত্তার মণ্ডল জানান, চলতি মৌসুমে ১৭৫৯ মেট্রিক টন ধান ক্রয়ের বারাদ্দ পাওয়া গেছে। এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
ধান-চাল সংগ্রহ অভিযান কমিটির সভাপতি ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ধান সংগ্রহ অভিযানে অনিয়ম সহ্য করা হবে না।