আক্কেলপুরে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদ থেকে গত মঙ্গলবার রাতে দীপা খাতুন (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে পৌর সদরের কেশবপুর মহল্লার দেলোয়ার হোসেনের মেয়ে এবং চকবিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
দেলোয়ার হোসেন জানান, তাঁরা স্বামী-স্ত্রী মেয়েকে একা বাড়ি রেখে কাজ করতে চলে যান। তিনি দুপুরে বাড়ি এসে দীপাকে খুঁজে পাননি। সে বাইরে কোথাও খেলতে গেছে ভেবে তিনি খাওয়া শেষে আবার কাজে চলে যান। কিন্তু দীপার মা ডেইজি বেগম সন্ধ্যায় বাড়ি এসে মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক বলেন, নদীতে গোসল করতে গিয়েই পানিতে ডুবে শিশুটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।