আক্কেলপুরে নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৭ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ১০৬ জন এবং নারী ভোটার ৪৯ হাজার ৭৩৩ জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা এক হাজার ৬২৭ জন বেশি। আগামী ১৫ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৫টি। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইদুর রহমান কবিরাজ বলেন, যে প্রার্থী নারীদের ভোট টানতে পারবেন, তাঁর বিজয় নিশ্চিত।