আক্কেলপুরে পাঁচটি মোটরসাইকেল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে ২০-২৫ জনের মুখোশধারী ডাকাত দল পথচারীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে পাঁচটি মোটরসাইকেল, নগদ টাকা ও মুঠোফোন সেট নিয়ে গেছে। বুধবার সন্ধ্যায় চন্দনদীঘি-রামশালা সড়কের সেতুর কাছে এ ডাকাতির ঘটনা ঘটেছে।ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বুধবার গভীর রাতে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলার মঙ্গলপুর গ্রামের আশরাফুল ইসলাম (৩৭) ও একই উপজেলার কাশিমাল কুঁড়ি গ্রামের গোলাম মোস্তফাকে (৩৫) আটক করেছে।ডাকাতির কবলে পড়া ব্যক্তিরা জানান, তাঁরা উপজেলা সদরে কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। চন্দনদীঘি-রামশালা সড়কের সেতুর কাছে পৌঁছালে ২০-২৫ জনের মুখোশ পরা ডাকাত দল অস্ত্রের মুখে তাঁদের পাঁচটি মোটরসাইকেল, মুঠোফোন, নগদ টাকা কেড়ে নেয়। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে।