আক্কেলপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরের মুকিমপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আকাশ হোসেন (৬) নামের এক শিশু মারা গেছে। সে মুকিমপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় আকাশ। এ সময় তার হাতে থাকা বদনাটি পুকুরে পড়ে গেলে সে এটি তুলতে পানিতে নামে। এ সময় আকাশ পুকুরের পানিতে ডুবে যায়।
এদিকে গোসল করে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। সেখান থেকে লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
আক্কেলপুর হাসপাতালের আবাসিক চিকিত্সক রাধেশ্যাম আগারওয়াল জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে।