আক্কেলপুরে বাসচাপায় কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে আসলাম আলী (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পৌরশহরের সিদ্দিরমোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
আসলাম আলীর বাড়ি উপজেলার রোয়াইড় গ্রামে। বাবার নাম রিয়াজউদ্দিন মণ্ডল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, আসলাম আলী মুলা নিয়ে পৌরশহরের কলেজ হাটে বিক্রি করতে যাচ্ছিলেন। সিদ্দিরমোড়ে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে যান। বাসটি তাঁর ওপর দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আসলাম আলীর নিথর দেহটি সড়কের পাশে রাখা হয়েছে। হাটে বিক্রির জন্য আনা মুলাগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) রাইসুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।