আক্কেলপুরে বাসশ্রমিকদের কর্মবিরতি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাসশ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। গতকাল শনিবার থেকে তাঁরা ওই কর্মসূচি শুরু করেন। উপজেলার দুটি আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় গতকাল রমজানের প্রথম দিনে উপজেলার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হন।বাসশ্রমিকেরা জানান, ১৫ জুলাই বিকেলে আক্কেলপুর-সান্তাহার সড়কের বুড়াপুকুরে একটি যাত্রীবাহী বাস আটকে সন্ত্রাসীরা বাসের সুপারভাইজার ও সহকারীকে মারধর করে অর্থ ছিনিয়ে নেয়। ওই দিন সন্ধ্যায় বাসের সুপারভাইজার নাসিম বাদী হয়ে চারজনকে আসামি করে আক্কেলপুর থানায় অভিযোগ করেন। বাসশ্রমিকেরা অভিযোগ করেন, আসামিরা উপজেলা আওয়ামী লীগের একজন নেতার আস্থাভাজন হওয়ায় পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে গড়িমসি করে। তারা অভিযোগটি দ্রুত মামলা হিসেবে নথিভুক্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই আন্দোলন কর্মসূচি পালন করেছেন।