আক্কেলপুরে মাদকসেবীর দুই বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে র্যাবের কথিত তথ্য সরবরাহকারী (সোর্স) সাজ্জাদ হোসেন ওরফে পিচ্চি সিপনকে (২৫) হেরোইন সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। বিচারিক হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে এই সাজা দেন। এলাকাবাসী জানান, পিচ্চি সিপন র্যাবের সোর্স পরিচয়ে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করতেন। আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছ জানান, পিচ্চি সিপন জিয়ানিপাড়া মহল্লার আন্ডা মামুনের বাড়ির সামনে বসে হেরোইন সেবন করছিলেন। পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দোষ স্বীকার করায় বিচারিক হাকিম সিপনকে দুই বছরের কারাদণ্ড দেন। তিনি বলেন, ‘পিচ্চি সিপন র্যাবের সোর্সের কাজ করত বলে শুনেছি।’