প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রানা আহম্মদের (৪২) দুই পায়ে গুলির ঘটনার চার দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জামালগঞ্জ এলাকার লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনটি জামালগঞ্জ বাজারের তিনমাথা থেকে শুরু হয়ে রেলগেট অতিক্রম করে সড়ক পর্যন্ত যায়।
এক ঘণ্টার মানববন্ধন শেষে জামালগঞ্জ তিনমাথার মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্যে দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আছিয়া খানম, রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান কবির, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়া, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
রানা আহম্মদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গত সোমবার দুপুরে সন্ত্রাসীরা তাঁর মাথায় ইটের আঘাত করে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়।