আক্কেলপুরে মুক্তিযোদ্ধার সংখ্যা ৪০৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চার শতাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন। এত বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা জেলার অন্য কোনো উপজেলায় নেই। এটি এই উপজেলাবাসীর গর্ব। গতকাল শুক্রবার বিজয় দিবসে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংর্বধনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এম আর ডিগ্রি কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আছিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে দেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা ৪০৫। এত বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা জেলার অন্য কোনো উপজেলায় নেই। এটি এ উপজেলাবাসীর গর্ব।

ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ‘জেলার মধ্যে আক্কেলপুর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছেন। এই উপজেলার ইউএনও হিসেবে নিজেকে গর্ববোধ করছি।’