আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত সোমবার পৌর সদরের সরকারি নার্সারির সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৭৫)। তাঁর বাড়ি পৌর সদরের মানিকপাড়ায়।সোমবার সন্ধ্যায় আক্কেলপুর-গোপীনাথপুর সড়কের পৌর সদরের সরকারি নার্সারির সামনে দিয়ে পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আবদুর রহমানকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর দুই আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।