আক্কেলপুরে শান্তিপূর্ণ ভোট নারীদের ব্যাপক উপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্রে আসতে দেবে না, ভোটকেন্দ্রে সহিংসতা হবে—আগে থেকেই এলাকায় এমন গুঞ্জন ছিল। তবে কঠোর নিরাপত্তার কারণে এ ধরনের কিছু হয়নি।

রায়কালী ভোটকেন্দ্রে গিয়ে কথা হয় শারীরিক প্রতিবন্ধী আমজাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের পরিবেশ এত ভালো হবে, তা আগে ভাবিনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, উপজেলার ৩৫টি কেন্দ্রেই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।