আক্কেলপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী শাহের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে শিক্ষকেরা জানান, ২০০৪ সালের ১৩ জুলাই জুলফিকার আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে এখানে যোগ দেন। এর পর থেকেই তিনি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, অনুপস্থিত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বই বিতরণে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন। তবে জুলফিকার আলী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু দুর্নীতিবাজ শিক্ষক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’