প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর উপজেলার স্থানীয় উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন।আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আক্কেলপুরের স্থানীয় উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে আক্কেলপুর উপজেলার উন্নয়ন কার্যক্রমে অর্থ ব্যয়ে বাধা রইল না।