প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা টিকিটে হাওর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার অপরাধে নেত্রকোনার মোহনগঞ্জে ১৮ জন যাত্রীর কাছ থেকে গতকাল শনিবার সকালে ৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোহনগঞ্জ রেলস্টেশনের মাস্টার গোলাম রব্বানী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস গতকাল সকাল ছয়টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় তিনি স্টেশনের প্ল্যাটফর্মের গেটে দাঁড়িয়ে মোহনগঞ্জ জিআরপি পুলিশ ও বুকিং সহকারীকে নিয়ে যাত্রীদের টিকিট চেক করতে থাকেন। এ সময় বিনা টিকিটে ট্রেনে চড়ার অপরাধে ১৮ জন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়। আদায় করা এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।