আক্রমণাত্মক বক্তব্যে সংসদে দফায় দফায় হইচই
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্ক্রেআনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় একাধিক সাংসদের আক্রমণাত্মক ও অশালীন বক্তব্যে গতকাল বুধবার সংসদে দফায় দফায় হইচই হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্পিকার আবদুল হামিদকে কিছু বক্তব্য এক্সপাঞ্জ করতে হয়েছে।আলোচনায় বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রেহানা আক্তার বলেন, ‘আইন প্রতিমন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছে তাঁর চিকিৎসা প্রয়োজন। সরকার বিদেশ থেকে সাংবাদিক ভাড়া করে এনে জিয়াউর রহমানের বিরুদ্ধে আষাঢ়ে গল্প বানানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমাদের নেতাদের নিয়ে আর কোনো কটূক্তি করা হলে জিব কেটে গাছে ঝুলিয়ে দেওয়া হবে।’এ সময় সরকারি দলের সাংসদেরা ব্যাপক হইচই শুরু করেন। স্পিকার হাতের ইশারায় তাঁদের চুপ থাকার আহ্বান জানান। হইচই থামলে রেহানা আক্তার বলেন, ডিজিটাল বাংলাদেশের ডিজি বাদ হয়ে এখন সব টাল হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী সবাই এখন টাল। তিনি বলেন, ‘শেয়ারবাজার বুঝি না—এটা বলে প্রধানমন্ত্রী পার পেয়ে যেতে পারবেন না। শেয়ারবাজারে রব উঠেছে, শেখ হাসিনা বাজিকর, সবাই মিলে তারে ধর।’ জাতীয় পার্টির্রচেয়ারম্যান এইচ এম এরশাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। কিন্তু এ সরকার তাঁকে চৌকিদারও করেনি। এ জন্য তাঁর বুকটা এখন ফাইট্টা যায়।’ এ সময় আবার হট্টগোল শুরু করেন সরকারি দলের সদস্যরা।রেহানা আক্তারের বক্তব্য্রশেষে স্পিকার এ বক্তব্য থেকে জিব কেটে নেওয়া ও এরশাদের সঙ্গে চৌকিদারকে জড়িয়ে দেওয়া অংশটুকু এক্সপাঞ্জ করেন। তিনি এই বক্তব্য আরও পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দিলে সংসদকক্ষ শান্ত হয়।এরপর আলোচনায় সরকারি দলের অপু উকিল তাঁর বক্তব্যে খালেদা জিয়াকে পাগল আখ্যা দেন এবং বিরোধী দলের কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি নিজে শিখে অন্যকে শিখাতে আসুন। আপনাদের গলাবাজি জাতি কখনোই মেনে নেবে না।’মুহাম্মদ ইউনূসকে সরকার অসম্মান করছে—খালেদা জিয়ার এ অভিযোগ প্রসঙ্গে অপু উকিল বলেন, ‘আপনার পাপের ভারে ১/১১ এসেছিল। উনি দল করতে চেয়েছিলেন। আপনার দুর্নীতির জন্য উনি আপনাকেই প্রথম আঘাত হেনেছিলেন।’ খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি বিধবা হয়ে লাল-গোলাপি শাড়ি পরে মিথ্যাচার করেন। আপনি নারী জাতির জন্য কলঙ্ক। আপনি বিধবার বেশে জাতির কাছে ক্ষমা চান।’এ বক্তব্যের পর বিরোধীদলীয় সাংসদেরা হইচই শুরু করেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার খালেদা জিয়াকে পাগল বলার বিষয়টি এক্সপাঞ্জ করেন।বিএনপির শেখ সুজাত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, ‘সংসদে আমাদের নেত্রীর শাড়ির রং নিয়ে কথা উঠেছে। আমাদের নেত্রীকে আল্লাহ নিজ হাতে বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন।’পরে স্পিকার শাড়ি-সংক্রান্ত সব বক্তব্য্রএক্সপাঞ্জ করার ঘোষণা দেন।