আক্রান্ত মুরগি ও ডিম নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের কামালদিয়া গ্রামে গত রোববার রাত নয়টার দিকে বার্ড ফ্লু আক্রান্ত এক হাজার ২৪২টি মুরগি ও ৪১৪টি ডিম নিধন করা হয়েছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিপদ বিশ্বাস জানান, শুক্রবার কামালদিয়া গ্রামের সিরাজুল ইসলামের খামারে কয়েকটি মুরগি মারা যায়। এরপর শনিবার সকালে একটি মরা মুরগি নমুনা হিসেবে রাজবাড়ী প্রাণিসম্পদ কার্যালয়ে পরীক্ষা করে প্রাথমিকভাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ধরা পড়ে।ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম দাবি করেন, এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।