আক্রান্তরা নয়, মাদক বিক্রেতারাই দোষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকে আক্রান্ত ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা যাবে না। বরং মাদকের ক্রেতা-বিক্রেতাদেরই দোষী হিসেবে চিহ্নিত করতে হবে। সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে মাদক গ্রহণকারীদের সুস্থ করে তুলতে হবে।গতকাল বুধবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মাদকবিরোধী পরামর্শসহায়তা অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে মাদকে আক্রান্ত ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে চিকিৎসকেরা পরামর্শ দেন।অনুষ্ঠানে পরামর্শ দেন মোহিত কামাল, আহমেদ হেলাল ছোটন, আব্দুন নূর তুষার, ইফতেখার আহমেদ, এস এম মোস্তফা জামাল, নাফিয়া ফারজানা চৌধুরী ও মাদক নিরাময় কেন্দ্র আপনের পরিচালক ফাদার রোলান্ড ড্রাহোজাল। সঞ্চালকের দায়িত্বে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। প্রথম আলো ট্রাস্ট অনুষ্ঠানটি সমন্বয় করে।