আখ খেতে নারীর ক্ষতবিক্ষত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের একটি আখখেত থেকে আজ রোববার সন্ধ্যায় এ অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, কামালপুরের চরে কাজ করতে গিয়ে দুপুরে একদল কৃষক আখের খেতের ভেতরে লাশটি দেখতে পান। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করে। লাশের পাশে কয়েকটি শাড়ি, একটি ছোট বালতি ও কিছু টাকা পড়ে ছিল।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) রমজান আলী প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা ওই নারীকে খুন করে লাশ আখ খেতে ফেলে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।