প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মৌসুমে ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার চার কৃষকের জমিতে আখ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্রনাথ সরকার।এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গোলাম মর্তুজা শিকদার, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আবদুল কাদের, রুহুল আমীন, জোবায়দুর রহমান, সাধারণ সম্পাদক পরিমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্রনাথ সরকার জানান, এ বছর ১২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।