আখচাষি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখের মূল্য প্রতি মণ ১৫০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন আখচাষিরা। গতকাল বিকেলে নাটোরের লালপুরে ই-গেজেট, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আখের মূল্য প্রদান ও আখের ফলন বৃদ্ধি উপলক্ষে আয়োজিত সমাবেশে আখচাষিরা এ দাবি করেন। লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিল এলাকায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এ সমাবেশের আয়োজন করে। করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবুল কালাম। সমাবেশে আরও বক্তব্য দেন করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা পরিচালক হাবিবুর রহমান, উৎপাদন ও প্রকৌশল এস এম আবদার হোসেন, জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।