আখচাষিদের অনুরোধে বিএনপির 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখ পরিবহনকে অবরোধের আওতামুক্ত রাখার আবেদন নাকচ করে দিয়েছেন ঠাকুরগাঁও বিএনপির নেতারা। গত মঙ্গলবার রাতে বিএনপির নেতারা এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
১৮ দলের অবরোধের কারণে ঠাকুরগাঁও চিনিকলে আখ সরবরাহ না থাকায় গত মঙ্গলবার থেকে মাড়াইয়ের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় কারখানাটি সচল রাখতে আখচাষি ও কারখানা কর্তৃপক্ষ বিএনপির নেতাদের কাছে আখ পরিবহনকে অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান বলেন, আখচাষি ও কারখানা কর্তৃপক্ষের অনুরোধের পর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সভায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের স্বার্থে আখ পরিবহনকে অবরোধের আওতামুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে।