আখচাষিদের জন্য ই-গেজেট তথ্য সেবা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চিনিকলে ই-গেজেট (মুঠোফোনে খুদে বার্তা) তথ্যসেবা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।
দুপুর ১২টার দিকে চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পরিচালক আজিজুর রহমান, করপোরেশনের সচিব এ এস এম আবদার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান এম এম মিজানুর রহমান, চিনিকলের জিএম মো. সোহরাব উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি আকরাম হোসেন মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আখ চাষি ফেডারেশনের সিরাজুল ইসলাম, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক কাজল বসু।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম দেলোয়ার হোসেন বলেন, চিনিশিল্প টিকিয়ে রাখতে এবং আখচাষিদের হয়রানি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতির আওতায় পুর্জি ও গেজেট-ব্যবস্থা হয়রানি থেকে আখচাষিদের মুক্ত করবে।