আখচাষিদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখের ন্যায্যমূল্য, বিনা সুদে কৃষিঋণ ও আখ চাষ শিল্প মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল মঙ্গলবার আখচাষিরা পাবনায় মানববন্ধন করেছেন।শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনের সামনে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শ কৃষক অংশ নেন। এ সময় কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মীরা মানববন্ধনে অংশ নেন।শেষে পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের আখচাষি ইউনুস আলী জানান, সরকারি নীতিমালার মধ্যে আখচাষিরা জিম্মি হয়ে আছেন।