আখচাষিদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখের ন্যায্যমূল্য, বিনা সুদে কৃষিঋণ ও আখ চাষ শিল্প মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল মঙ্গলবার আখচাষিরা পাবনায় মানববন্ধন করেছেন।শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনের সামনে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শ কৃষক অংশ নেন। এ সময় কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মীরা মানববন্ধনে অংশ নেন।শেষে পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের আখচাষি ইউনুস আলী জানান, সরকারি নীতিমালার মধ্যে আখচাষিরা জিম্মি হয়ে আছেন। চিনিকলে আখের যে মূল্য দেওয়া হচ্ছে, তা অন্য ফসলের তুলনায় অনেক কম। ফলে আখ চাষ করে কৃষকেরা এখন পথে বসতে শুরু করেছেন। অবিলম্বে আখের মূল্য বৃদ্ধি না করা হলে আখচাষিরা আখ চাষ বাদ দিতে বাধ্য হবেন।