আখচাষিদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ চাষ বাড়াতে ও পঞ্চগড় চিনিকলকে রক্ষার বিষয়ে আখচাষিদের নিয়ে এক মতবিনিময় সভা গত শুক্রবার বিকেলে চিনিকল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, আখচাষি নেতা মজাহারুল হক প্রধান, আবদুল আজিজ, আখচাষি সমে আলী আহম্মদ ও কাজী মিজানুর রহমান বক্তব্য দেন।