আখতার আহমেদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতার আহমেদ (৭০) গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ আসর ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মা, স্ত্রী,ছেলে, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আখতার আহমেদ ১৯৭০ সালের শেষে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১-এর মার্চে তিনি শাফায়াত জামিলের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। ১৯৭১-এ আখতার আহমেদের নেতৃত্বে বাংলাদেশ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের জন্য মেজর আখতারকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
আখতার আহমেদ মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে বই লিখেছেন। এ ছাড়া ইউরোপে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন গাড়িতে ইউরোপ ভ্রমণ। বিজ্ঞপ্তি।