প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের চেতনাকে ধারণ করে প্রেরণার উৎস হিসেবে কাজে লাগাতে হবে। গতকাল শুক্রবার সকালে কুমিল্লার কোটবাড়িতে বার্ডের আখতার হামিদ খান মিলনায়তনে তাঁর ৯৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সকাল সাড়ে নয়টায় বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীণ আইনজীবী আহমদ আলী, লেখক আবদুল আউয়াল হেনা, স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট সমবায়ী সিরাজুল হক, বার্ডের পরিচালক (প্রশাসন) শরীফুল্লাহ, বার্ড কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।