আখতার হামিদ সিদ্দিকী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখতার হামিদ সিদ্দিকী
আখতার হামিদ সিদ্দিকী

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আখতার হামিদ সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে তাঁর মরদেহ রাখা হবে। আগামীকাল সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নওগাঁয় নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।