বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আখতারুজ্জামান চৌধুরীর নাগরিক স্মরণসভা ২৮ নভেম্বর বেলা দুইটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৪ নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক স্মরণসভা কমিটির সদস্যসচিব আবু সুফিয়ান।
সভায় বক্তব্য দেন কলিম সরওয়ার, এ কিউ এম সিরাজুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, হেলাল উদ্দিন চৌধুরী, মুজিবুল হক, এ কে এম নাজিম উদ্দিন, মহসিন চৌধুরী, নাজমুল আহসান খান, আবদুর রশীদ, এম এ নাসের, সৈয়দ মাহমুদুল হক, রেজাউল করিম, আবদুল কাদের প্রমুখ। সভায় নাগরিক শোক সভার প্রস্তুতি বিষয়ে পরবর্তী সভা ২১ নভেম্বর বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।