আখতারুজ্জামান চৌধুরীর কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরীর কুলখানি আজ শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারার হাইলধর গ্রামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। কাঙালিভোজে দলীয় নেতা-কর্মী ছাড়াও ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ৪ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান।