আখতারুজ্জামান চৌধুরীর কুলখানি সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর কুলখানি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারার হাইলধরের বাড়িতে কুলখানি সম্পন্ন হয়েছে। বাবুর কুলখানি উপলক্ষে গতকাল সারা দিন মরহুমের কবরে জিয়ারত, কোরআনখানি ও মিলাদ মাহফিল চলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬০ হাজারের বেশি লোককে খাওয়ানো হয়। এতে বাবুর নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলীর ছাড়াও বিভিন্ন স্থান থেকে লোকজন যোগদান করে। কুলখানিতে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, সাংসদ শামসুল হক চৌধুরী, সাংসদ হাসিনা মান্নানসহ গণ্যমান্য ব্যক্তিরা।সাংসদ আখতারুজ্জমান বাবু গত ৪ নভেম্বর ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।