আখতারুজ্জামানের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আখতারুজ্জামান
মো. আখতারুজ্জামান

মেডোনা গ্রুপের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মো. আখতারুজ্জামানের কুলখানি গতকাল রোববার আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর গুলশান কেন্দ্রীয় জামে (আজাদ) মসজিদে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত শুক্রবার ভোরে রাজধানীর গুলশান ২ নম্বর রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন আখতারুজ্জামান (৭৩)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সমাজসেবক ও দানবীর হিসেবে পরিচিত আখতারুজ্জামান বেশ কয়েক বছর ধরে দেশের অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি ও আর্থিক সাহায্য করে আসছিলেন। বিজ্ঞপ্তি