প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই শুরু হয়েছে গতকাল শুক্রবার। আখমাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির পরিচালক (উৎপাদন-প্রকৌশল) শিবেন্দ্র নাথ সরকার, সচিব এস এম আবদার হোসেন, কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ। এবার ৭২ কর্মদিবসে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।