প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে ২০১৩-১৪ মৌসুমের আখমাড়াই গত শুক্রবার শুরু হয়েছে। ওই দিন বিকেল পাঁচটায় কয়েকজন প্রবীণ আখচাষি যৌথভাবে মাড়াইকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে চিনিকল চত্বরে এক সুধী সমাবেশ হয়। এতে বক্তব্য দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান, মোহাম্মদ আলী প্রমুখ।
গাইবান্ধা প্রতিনিধি