আখাউড়া দিয়ে আজ ভারতীয় চাল যাওয়া আবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্ধ্র প্রদেশ থেকে তৃতীয় দফায় আনা ভারতীয় চাল আজ শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় যাবে। গত বুধবার রাতে কলকাতার বুজহুজ বন্দর থেকে ৯৬৭ মেট্রিক টন ভারতীয় চাল নিয়ে একটি কার্গোজাহাজ আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে।
আশুগঞ্জ নৌবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম জানান, শনিবার (আজ) সকাল থেকে এসব চাল কাভার্ড ভ্যান বা ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পাঠানো হবে। আজ সকালে ২৫-৩০টি কাভার্ড ভ্যানে করে চাল যাওয়ার কথা রয়েছে।
নৌবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বুজহুজ বন্দর থেকে প্রায় ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এসব চাল আগরতলায় যায়।
প্রসংগত, এর আগে গত বছরের আগস্ট ও অক্টোবরে দুবার এই পথে ১০ হাজার মেট্রিক টন চাল নেয় ভারত।