আখাউড়া দিয়ে চালের দ্বিতীয় চালান গেল ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে আনা চালের দ্বিতীয় চালান গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে। বাংলাদেশের ২৩টি কাভার্ড ভ্যান ৩৯১ টন চাল আগরতলার নন্দননগরের গুদামে পৌঁছে দিয়ে আসে। এর আগে গত বৃস্পতিবার প্রথম চালানে তিনটি ট্রাকে ৫১ মেট্রিক টন চাল ত্রিপুরায় যায়।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. লুৎফুর রহমান জানান, শুক্রবার বিকেলে ২৩ কাভার্ড ভ্যান চাল বন্দরে এসে পৌঁছায়। ওই দিন ছুটি থাকায় শনিবার সকালে কাভার্ড ভ্যানগুলো একযোগে ত্রিপুরায় পাঠানো হয়। একেকটি কাভার্ড ভ্যানে ৩৪০ বস্তায় ১৭ মেট্রিক টন করে চাল ছিল। মঙ্গলবার পাঁচ হাজার মেট্রিক টন ভারতীয় চাল নিয়ে পাঁচটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায়।