আখাউড়ায় বাবা ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বাবা ও তাঁর কিশোর ছেলে খুন হয়েছে। আহত হয়েছেন ওই পরিবারের আরও সাতজন। গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঘোলখার গ্রামের গোলাপ খাঁ (৭৫) ও তাঁর ছেলে ইসমাইল খাঁ (১৬)। এই ঘটনায় গতকাল বুধবার সকালে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে ঘোলখার গ্রামের বাড়িতে গেলে নিহত গোলাপ খাঁর মেয়ে আসমা (২৪) বিলাপ করে বলেন, তাঁদের পরিবারকে পুরুষশূন্য করতেই শত্রুরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাস জানান, আহত ব্যক্তিদের মধ্যে চারজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুজন বাড়িতে এসেছেন।