আখাউড়ায় ফের রেলের জায়গা দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বাঞ্চল রেলওয়ের বৃহৎ রেল জংশন আখাউড়া রেলওয়ে স্টেশনের রিকশা ও ভ্যান আলোচিত স্থানটিতে লোহার টংঘর ফেলে আবারও দখলের চেষ্টা করা হয়েছে৷ তবে গত বুধবার দুপুরে স্থানীয় লোকজন টংঘরটিকে সরিয়ে দিয়েছে৷
আখাউড়া সচেতন নাগরিক ফোরাম সূত্রে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বর মাসে ওই জায়গাটি প্রথম দখলের চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালীরা৷ ওই বছরের ১৭ ডিসেম্বর ১৩ ফুট প্রস্থ ও ১০০ ফুট লম্বা জায়গাটিতে পাকা দোকান নির্মাণ শুরু হয়। এর পরদিন প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়৷ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আখাউড়া সচেতন নাগরিক ফোরাম দখলের প্রতিবাদে শহরে মানববন্ধন করে। এরপর সেখানে দোকান নির্মাণ বন্ধ হয়।
আখাউড়া থানার এসআই আবদুল আওয়াল বলেন, রেলওয়ের জায়গা দখল করা হয়েছে মর্মে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ তবে স্থানীয় লোকজনই টংঘরটি সরিয়ে দিয়েছে।