আখাউড়া থানাহাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাহাজত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার দুই দিনের মধ্যে গ্রামবাসীর সহায়তায় পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করেছে। ওই আসামি হলেন উপজেলার মোগড়া ইউনিয়নের মো. রনজু মিয়া (৩০)। আখাউড়া থানার পুলিশ জানায়, ব্যবসায়ী আমির হোসেন (৩২) হত্যা মামলায় গত সোমবার দুপুরে রনজুকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে রনজু থানাহাজত থেকে পালিয়ে যান।হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মনিয়ন্দ মধ্যপাড়ার বাসিন্দাদের সহায়তায় রনজুকে আবারও গ্রেপ্তার করা হয়।