আখাউড়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতিকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসির উদ্দিন হাজারীকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মনসুর ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খাদেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর প্রতিবাদে নাসির উদ্দিনের অনুসারীরা গতকাল বুধবার বিকেলে আখাউড়া পৌর শহরে মিছিল করেন। অবৈধভাবে নাসির উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেন।