আখাউড়া-সিলেট রেলপথের ছয়টি স্টেশন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেশনমাস্টার ও পয়েন্টসম্যান সংকটের কারণে আখাউড়া-সিলেট রেলপথের ছয়টি স্টেশন বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জংশনবিহীন প্রতিটি রেলস্টেশনে তিনজন করে স্টেশনমাস্টার ও পয়েন্টসম্যান থাকার কথা। স্টেশনমাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় গত সাত-আট বছরে আখাউড়া-সিলেট রেলপথের খাজাঞ্চিগাঁও, আফজালাবাদ, লস্করপুর, ইটাখোলা ও টিলাগাঁও এবং সর্বশেষ গত বৃহস্পতিবার ভাটেরা রেলস্টেশন কর্তৃপক্ষ সিলগালা করে দেয়।