আখাউড়া স্থলবন্দর আবারও সচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আবারও সচল হয়েছে। টানা আট দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি চলে। বন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল সকাল নয়টার দিকে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত এই বন্দর দিয়ে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ১১২টি ট্রাকে করে অন্তত ৮০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়। স্থলবন্দরের সড়ক সংস্কারের দাবিতে ১১ অক্টোবর থেকে ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে চার দিন ও আগরতলার ব্যবসায়ীদের দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আরও চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল।