আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি গতকাল সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে। বন্দরে আটকে আছে পণ্যবোঝাই শতাধিক ট্রাক। ভারতে গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ত্রিপুরার বামপন্থী রাজনৈতিক দলগুলোর ডাকা ১২ ঘণ্টার বনেধ্র কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবারও মাছ ছাড়া অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ থাকবে বলে জানা গেছে।আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, বনেধ্র কারণে গতকাল সোমবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছিলেন ত্রিপুরার ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার থেকে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির নেতারা জানান, মঙ্গলবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কারণ, আগরতলার শ্রমিকেরা এই দিনও কাজ করবেন না।সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি একদিন বন্ধ থাকলে ব্যবসায়ীদের ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়।