আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘট ডাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি গতকাল সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা আগে থেকে শ্রমিকদের ধর্মঘটের কথা বাংলাদেশি ব্যবসায়ীদের জানাননি। যার কারণে পণ্যবোঝাই ১০০টি ট্রাক বন্দরে আটকে রয়েছে। ব্যবসায়ীদের ট্রাকপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা লোকসান দিতে হবে। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘সকালে হঠাৎ করেই আগরতলার শ্রমিকদের ধর্মঘটের কথা শুনি।’