আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে ট্রাকচাপায় নিহত হওয়া শ্রমিকের স্মরণে ওই বন্দরের শ্রমিকেরা গতকাল শনিবার শোক পালন করেছেন। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি।আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আগরতলা স্থলবন্দরে ট্রাকচাপায় চন্দন কুমার নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তাঁর স্মরণে আগরতলা বন্দরের শ্রমিকেরা একদিনের শোক পালন করেছেন। এ কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, রোববার থেকে ওই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির স্বাভাবিক কাজকর্ম হবে।