আখাউড়া স্থলবন্দর দিয়ে ২১৪ কোটি টাকার পণ্য রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০৯-১০ অর্থবছরে ২১৪ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখাউড়া স্থলবন্দর ৯৯ দশমিক ৫৫ শতাংশ রপ্তানিমুখী। এই বন্দর দিয়ে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ছোট মাছ, পাথর, সিমেন্ট, ইট, পাট ও পাটজাতীয় দ্রব্য, চিটাগুড়, ছাই, প্লাস্টিক ও মেলামাইনের পণ্য এবং ক্রোকারিজের পণ্যসহ প্রায় ১০০ প্রকার পণ্য রপ্তানি হয়। এর বিপরীতে আমদানি প্রায় শূন্যের কোটায়। এর আগে ২০০৭-০৮ অর্থবছরে ১৫০ কোটি ও ২০০৮-০৯ অর্থবছরে ১৬৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে।