আখাউড়া স্থলবন্দর বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই বন্ধের কথা আগে থেকেই জানা থাকায় বন্দরে পণ্যবোঝাই কোনো ট্রাক আটকে নেই।
বন্দরের অভিবাসন বিভাগের কর্মকর্তা পিয়ার আহমেদ বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।