প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে টানা ছয় দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হতে পারবেন।