আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সে দেশের বাম ফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা বনেধর কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার হয়। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, সকাল থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেঞ্চদ ভূইয়া বলেন, আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার বিষয়টি আগে থেকেই জানিয়েছিলেন। তাই বন্দরে পণ্যবাহী কোনো যান আটকা নেই।